প্রতিষ্ঠান পরিচিতি

সুজলা সুফলা শস্য শ্যামলার নদীবিধোত এই বাংলাদেশের আমের রাজধানী নামে খ্যাত চাঁপাই নবাব গঞ্জের কোল ঘেসে রাজশাহী জেলার উত্তর পশ্চিম প্রান্তে গোদাগাড়ী উপজেলার ৮নং বাসুদেবপুর ইউনিয়নের অভয়া নামক গ্রামে অভয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় অত্র ইউনিয়নে ০৮ ও ০৯ নং ওয়ার্ডে কোন বিদ্যালয় ছিল না। অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উদ্দ্যেগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৫ সালে নিম্ন মধ্যমিক হিসেবে এবং তা ১৯৯৬ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে। বিদ্যালয়টি গ্রামীণ জনপদে অবস্থান করায় এখানকার অতিদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে। অত্র বিদ্যালয়টি ৩১ বছর ধরে সফলতার সাথে পাঠদান করে আসছে । বিদ্যালয়টির ভৌত অবকাঠামো মোটামুটি ভালো /শিক্ষক/ কর্মচারীর সংখ্যা, ১৮ জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১২ জন। বিদ্যালয়টির অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গুরুত্ব পূর্ণ পদে আসিন রয়েছেন । বিদ্যালয়টির প্রাকৃতিক মনোরম পরিবেশ ও সার্বিক অবস্থা বেশ ভাল ।

Scroll to Top