প্রধান শিক্ষক পরিচিতি

ইতিহাস ও ঐতিহ্য ভরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ০৮নং বাসুদেবপুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে অভয়া গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। গোদাগাড়ী উপজেলার সদর হতে ০৬ কিঃমিঃ দূরে গোদাগাড়ী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হতে ১০০মিঃ পূর্বে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ের ৫০০ মিটার পশ্চিমে মহানন্দা নদী রয়েছে । ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সুচারু রুপে পরিচালিত হয়ে আসছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তেমনই অত্র বিদ্যালয়টি ও তার ব্যতিক্রম নয়। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার পাশাপাশি বর্তমানে তথ্য প্রযুক্তির নির্ভর দেশে তথ্য প্রযুক্তির জ্ঞান দান সর্বপুরি সরকার কর্তৃক কারিকুলাম বাস্তবায়নে অত্র বিদ্যালয়ের শিক্ষকরা অঙ্গীকার বদ্ধ। চলতি শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত। আমরা অত্র বিদ্যালয় তথা দেশের সার্বিক উন্নয়নে সর্বস্তরের মানুষের পরামর্শ সদরে গ্রহণ করি ।

Scroll to Top